-
- লিড নিউজ, সারাদেশে
- চিলমারীতে ধর্ষণ চেষ্টার ঘটনায় আটক ১
- আপডেট সময় July, 17, 2022, 11:11 pm
- 170 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে শ্রবণ প্রতিবন্ধী পাঁচ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিয়াজুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে রাণীগঞ্জ ইউনিয়নের মজারটারী এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযুক্ত রিয়াজুল ইসলাম ওই এলাকার মৃত গোলজার হোসেন এর ছেলে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনর্চাজ মোঃ আতিকুর রহমান বলেন, গত বুধবার ভোরে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে এবং এক পর্যায়ে মারামারিও হয়। পরে ওই দিনই থানায় একটি অভিযোগ দেন ভুক্তভুগি মহিলার স্বামী। অভিযোগের পর ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং তদন্ত করার পর শনিবার (১৬জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। এবং ওই রাতেই পুলিশ পাঠিয়ে অভিযুক্ত রিয়াজুল ইসলামকে আটক করে রবিবার দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও ওই ঘটনায় জড়িতদের অতি তারাতারি গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত বুধবার ফজরের নামাজ শেষে ওই গৃহবধূর স্বামী দ্বিতীয় ছেলেসহ নদীর পাড়ে জমি দেখতে যায়। এই সুযোগে রিয়াজুল ইসলাম ওই গৃহবধুর শয়ন কক্ষে গিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ঘরে থাকা ওই গৃহবধুর ছেলে মেয়ে বুঝতে পারলে এক পর্যায়ে গৃহবধূ ও তার ছেলে মেয়েদের বেধরক মারপিট করেন ওই ব্যক্তি। এঘটনা ধামাচাপা দিতে ওই শ্রবণ প্রতিবন্ধী গৃহবধূকে অভিযুক্ত রিয়াজুলের বড়ভাই সোলায়মান ‘দা’ দিয়ে কোপ দেয়।
এরপরও মুখ খুলতে চাইলে রিয়াজুলের অপর এক ভাই লুৎফর রহমান লোহার রোড দিয়ে বেধরক মারপিট করেন বলে অভিযোগ করেন ভুক্তভুগি ওই মহিলার পরিবার।
এ জাতীয় আরো খবর