March 25, 2026, 1:43 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গোদাগাড়ীর ৩ মাদক সম্রাট সিরাজগঞ্জে ২ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার

এস আর সোহেল রানা(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃ
র‌্যাব-১২ বিশেষ অভিযানে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী চক্রের ৩ জন শীর্ষ মাদক কারবারিকে ১ টি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করেছে। র‌্যাব-১২ উপ-অধিনায়কমেজর কাজী আলমগীর হোসেন এসি প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিং র‌্যাব জানান, বিকেল ৫ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা জানতে পারে রাজশাহীর গোদাগাড়ী থেকে একটি প্রাইভেট কারে একটি বড় মাদকের চালান আসবে। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ ব্যাটালিয়নের সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গ্রামস্থ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও ঐ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার (যাহার নাম্বার- ঢাকা মেট্রো-গ-১৯-২৫৭৪), ০৪ টি মোবাইল ফোন এবং নগদ- ১২,২০০/-(বার হাজার দুইশত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রাশিদুল হক মনি (২২), পিতা শামসুল হুদা লুকমান, সাং- সুলতানগঞ্জ, কামরুজ্জামান রনি (২৩), পিতা কামাল উদ্দিন, সাং- ব্রাম্মন গ্রাম, উভয় থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী, শাকিল আহম্মেদ (২০), পিতা শফিকুল ইসলাম, সাং-হরমা, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
র‌্যাব আরো জানান, উল্লেখ্য এই যে মাদক সরবরাহকারী চক্রটি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Share Button

     এ জাতীয় আরো খবর