March 23, 2026, 8:53 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুর প্রাণি সম্পদ বিভাগীয় পরিচালক এর রহস্যজনক মৃত্যু

মোঃ মিজানুর রহমান বিপ্লব, স্টাফ রিপোর্টার, রংপুর

প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক মোঃ ওয়ালিউর রহমান আকন্দ’র রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ অফিসের বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার ভবনস্থ বিভাগীয় পরিচালকের বিশ্রাম কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওয়ালিউর রহমান প্রাণি সম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ে চলতি বছরের পহেলা মার্চ যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯ ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, রংপুর জেলা ও বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় পাশাপাশি হওয়ায় জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন বিভাগীয় পরিচালক ওয়ালিউর রহমান। মঙ্গলবার সকালে অফিসে আসতে দেরি হওয়ায় দপ্তরের কর্মচারীরা তার খোঁজে ওই কক্ষে গেলে বাথরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়ালিউর রহমানের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তার পারিবারিক কিংবা দাপ্তরিক কোন সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু আমাদের নজরে আসে নাই।

Share Button

     এ জাতীয় আরো খবর