মান অভিমান কিংবা ভালোবেসেই হোক না কেন স্বামীকে ভাই বলে সম্বোধন করা ইসলামের বিধান অনুযায়ী উচিত নয়। হাদিসে এ বিষয়ে পুরোপুরি নিষেধ রয়েছে। তেমনি স্ত্রীকে বোন বলেও ডাকার বিষয়ে ইসলামে সম্পুর্ণ নিষেধ রয়েছে। তবে এক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে কোন প্রভাব পড়বে না।
এ বিষয়ে শায়েখ আহমাদুল্লাহ বলেন, স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন ডাকার বিষয়ে একটি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সেই হাদিসের আলোকে বলা যায়, সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না। তবে এটি ইসলামের বিধান অনুযায়ী না ডাকাই ভাল।
এদিকে একই প্রশ্ন উত্তরে ড. আবুবকর মুহাম্মদ যাকারিয়া বলেন, স্বামীকে ভাই বললে সম্পর্ক হারাম হয়ে যাবেনা, তবে এটা মাকরূহ। যদি আমরা দেখি যে কেউ স্বামীকে ভাই বলে ডেকেছে তাহলে আমাদের উচিত তাকে সচেতন করা।
এ ছাড়া বিভিন্ন দেশে স্বামীর নাম ধরে ডাকার প্রচলন রয়েছে। তবে বাংলাদেশে গ্রামাঞ্চলে সাধারণত স্বামীর নাম ধরে ডাকাকে অসম্মানজনক ও বেয়াদবি মনে করা হয়। যদিও শুরুতে আরবদেশে স্বামীর নাম ধরে ডাকার প্রচলন ছিল। এ ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হল, রেওয়াজ থাকলে এবং প্রয়োজন হলে যেকোনো সময় স্বামীর নাম উচ্চারণ করা যাবে।
তবে স্বামীর নাম ধরে ডাকা গেলেও ভাই বলে ডাকার কোনো বিধান ইসলামে নেই।
সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছেন ওমর সানী ও জায়েদ খান। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করেই মৌসুমী তার স্বামী ওমর সানিকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়েছে। সানী ও মৌসুমীর সম্পর্কের দূরত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।