March 22, 2026, 3:04 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চিলমারীতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কুটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

 হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সমবার সন্ধ্যা ৭টায়, রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারে, বাংলাদেশ যুব হিযবুল্লাহ চিলমারী শাখার উদ্যোগে, জোড়গাছ পুরান  বাজার জামে মসজিদের সামনে থেকে একটি র্্যালী বের হয়। পরে র্র্যালীটি পুরাতন বাজার হয়ে নতুন বাজারের সব অলি-গলি প্রদক্ষিণ করেন এবং র্র্যালী শেষে প্রায় আধ ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে কুটুক্তিনেতাকর্কারী ভারতের ক্ষমতাশীন দল বিজেপি নেতা নুপুর শর্মা ও তার সহকারী নবীন কুমার জিন্দালের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, কুড়িগ্রাম জেলা শাখার সহঃ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব হিজবুল্লাহ, চিলমারী শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্কারী মোঃ শরিফুল ইসলাম মুরুব্বীসহ চিলমারী উপজেলা শাখার সকল নেতাকর্মী ও ওলামায়ে কেরামসহ শতশত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, চিলমারী শাখার সভাপতি আ,জ,ম, রবিউল ইসলাম রসুলপুরী।
Share Button

     এ জাতীয় আরো খবর