March 23, 2026, 10:25 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরে বৈষম্য বিরোধ খসড়া আইন পরিবর্তনের দাবিতে হরিজন অধিকার আদায়ে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

রংপুর ব্যুরো||- 
হরিজন অধিকার আদায় সংগঠন, রংপুর জেলার উদ্যোগে ৯জুন, বৃহস্পতিবার, দুপুর ২টায়
কাচারি বাজার চত্ত্বরে বৈষম্যকে অপরাধ হিসেবে গণ্য করা ও হরিজন-দলিত জনগোষ্ঠীর
স্বার্থ পরিপন্থী বৈষম্য বিরোধ বিল-২০২২ আইনের খসড়া পরিবর্তনের দাবিতে মানববন্ধন
সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সংগঠনের সহ-সভাপতি রাজু বাসফোরের সঞ্চালনায়
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ
সম্পাদক সাজু বাসফোর, সদস্য রাজা বাসফোর, পাঠাগার সম্পাদক জয় বাসফোর, সাংস্কৃতিক
সম্পাদক শাকিল বাসফোর প্রমুখ ।
বক্তারা বলেন, বাংলাদেশে বসবাসরত প্রায় ৬৫লাখ হরিজন-দলিত জনগোষ্ঠী দেশের উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে দেশের জন-জীবনকে
অস্বাস্থ্যকর-দূর্গন্ধ থেকে মুক্ত করতে পরিস্কার-পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব
পালন করে আসছি।অন্যদিকে করোনার মতো মহামারীতে সম্মুখ যোদ্ধার মতো কাজ করলে
আজও স্বাধীন দেশে মূলধারার মানুষের চেয়ে আমরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক,
সাংস্কৃতিক,মানবাধিকার ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত।স্বাধীনতার ৫০বছর পরও
আমাদের জাত-পাত,ধর্ম-পেশা,ভাষা ও সংস্কৃতির কারণে বৈষম্যের শিকার হতে হয়। তাই
রাষ্ট্রে যেহেতু বৈষম্য আছে,সেই বৈষম্য দূরিকরণের জন্য অবশ্যই আইন ও সঠিক
পরিকল্পনা থাকা দরকার।"বৈষম্য বিরোধ বিল-২০২২" নামে যে আইনটি বৈষম্য বিলোপের
জন্য উত্থান ও পর্যালোচনায় জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে তা কার্যত বৈষম্য
বিলোপে ভূমিকা রাখার বদলে ভোগান্তি বাড়াবে,নাগরিকের সরাসরি আইনী অধিকার থেকে
বঞ্চিত করবে যা সংবিধানের সাথে সাংঘর্ষিক।এই আইনে বৈষম্যকে কোন অপরাধ হিসেবে
চিহ্নিত করা হয়নি এবং অনেক ধারা, উপ-ধারা আছে যা  হরিজন-দলিত জনগোষ্ঠীর স্বার্থ
পরিপন্থী। তাই এই আইনের খসড়ার পরিবর্তন চাই।।শেষে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি
পেশ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর