March 23, 2026, 6:16 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কুড়িগ্রামে তিন সন্তানের জননীর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি||_ কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে শাহেরা বেগম (৩৫) নামে
তিন সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৪জুন) সকাল ৭টার দিকে উপজেলার দুর্গম ব্রহ্মপূত্র নদের বাবুর চর এলাকায় ঘটনাটি ঘটেছে।
হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ব্রহ্মপূত্র নদ বেষ্টিত জলন্ধারকুটির বাসিন্দা মহুবর আলী নদী ভাঙনের পর বসতবাড়ী সড়িয়ে পাশর্^বর্তী হাতিয়া ইউনিয়নের বাবুরচর এলাকায় বসতি স্থাপন করেন। জমিজমা ভিটেমাটি হারিয়ে প্রান্তিক অবস্থায় পৌঁছানো মহুবরের পরিবারে অশান্তি লেগেই থাকতো। এর ফলে শাহেরা ও মহুবরের মধ্যে প্রায়ই বাক-বিতন্ডা ও মনোমালিন্যের ঘটনা ঘটতো। এরই জেরে শনিবার সকালে সকালের অগোচরে ঘরের মাচার উপর আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাহেরা বেগম। মৃত: শাহেরা বেগমের সংসারে নাবালক তিন সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ
কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা
গ্রহন করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর