March 23, 2026, 2:17 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মধুপুরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বাষির্কী পালিত

বাবুল রানা, মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান  এর ৪১ তম শাহাদাত  বার্ষিকী পালন করা হয়েছে। ৩০ মে রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মধুপুর হোটেল আদিত্যের নীচতলায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করে হয়। আলোচনা সভায় শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছামাদ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি  জয়নাল আবেদীন  বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক, পৌর বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্না  সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার শান্তি মাগফেরাত কামনা সহ খালেদা জিয়া, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এক মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্হিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে  বিএনপি ছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, ওলামা দল, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর