March 23, 2026, 6:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নওগাঁয় বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার শহরের নওযোয়ান মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লে: কর্ণেল(অব:) আব্দুল লতিফ খান। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্বেচ্ছায় বক্তদান, ফ্রি চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ৭দিন ব্যাপী এই কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দীক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন দুপুরে নওগাঁ পৌরসভার ১,৩,৫,৭ ও ৯ নং ওয়ার্ডের প্রায় ২০টি পয়েন্টে দু:স্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর