March 23, 2026, 11:45 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সারিয়াকান্দিতে ৬টি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

সুমন কুমার সাহা,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশে সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে ৭টি ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন করে ৬টি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হোসেন সরদার । শনিবার সকাল তিনি উপজেলা সদরে অবস্থিত সারিয়াকান্দি ডায়াগনষ্টিক সেন্টার ,পারুল ডায়াগনষ্টিক সেন্টার ,মডার্ণ ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালষ্টেশন সেন্টার , আলোকিত ডায়াগনষ্টিক সেন্টার ও মামা-ভাগ্নে ডায়াগনষ্টিক সেন্টার এবং কুতুবপুর বাজারে অবস্থিত ফোর আর আধুনিক হাসপাতাল ও জোড়গাছা বাজারে অবস্থিত মায়ের হাসি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হোসেন সরদার জানান,রেজিষ্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পারুল ডায়াগনষ্টিক সেন্টার , মডার্ণ ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালষ্টেশন সেন্টার , মামা-ভাগ্নে ডায়াগনষ্টিক সেন্টার এবং আলোকিত ডায়াগনষ্টিক সেন্টার কাগজ পত্র দেখাতে না পারায় বন্ধ করে দেয়া হয়েছে । এছাড়াও মায়ের হাসি হেলথ কেয়ার সেন্টার ও ফোর আর আধুনিক হাসপাতাল বন্ধ থাকায় প্রতিষ্ঠানের মালিকের সাথে মোবাইল ফোনে যোগযোগ করে বন্ধ করে দেয়া হয় । কাগজ পত্র সঠিক থাকায় সারিয়াকান্দি ডায়াগনষ্টিক সেন্টার খোলা রাখা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর