March 19, 2026, 10:57 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

রংপুর মেট্রোপলিটন ডিবি কর্তৃক সান্তনা ঔষধালয় ফ্যাক্টরীতে অভিযান

রংপুর জেলা প্রতিনিধি
গত১৬ জুন’২২ বিকেল ১:১০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ
কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে,
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় রংপুর জেলা
প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখি শেখ-এর নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর, রংপুর
এর প্রতিনিধির উপস্থিতিতে আরপিএমপি গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ
শওকত আলী সরকার, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ,
এসআই (নিঃ) স্বপন কুমার রায় ও সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর হারাগাছ থানাধীন বাহার
কাছনাস্থ ‘সান্তনা ঔষধালয়’ নামক আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান
পরিচালনা করে।

 

উক্ত প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাইকালে ফ্যাক্টরীর মালিক কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন
করতে পারেন নাই। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে কেমিস্ট ছাড়াই ঔষধ প্রস্তুত, কর্মীদের
স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকা এবং নানাবিধ অব্যবস্থাপনার দায়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর,
রংপুর এর প্রতিনিধির উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখি শেখ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
ঔষধ আইন ১৯৪০ এর ১৮(অ), ও ২২(ঐ), ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ সদরুল
আনাম (৫০), পিতা- মৃত এশারত উল্লাহ, সাং- বাহার কাছনা, ওয়ার্ড- ০৯, থানা- হারাগাছ, রংপুর
মহানগর, রংপুরকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম
কারাদন্ডের আদেশ দেন এবং আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর