April 9, 2026, 7:39 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে ঘূর্ণিঝড়ে বসতঘর হারিয়ে দিশেহারা আজিজ মিয়া

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

mostbet

 
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাল বৈশাখি ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত সহ ব্যাপক ক্ষতি হয়েছে। ২ মে সোমবার ভোরে জগন্নাথপুরের উপর দিয়ে কাল বৈশাখি ঝড় বয়ে যায়। এতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা গাড়ি চালক আজিজ মিয়ার বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এছাড়া উপজেলার আরো বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
এর মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আজিজ মিয়া বসতঘর হারিয়ে এখন রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন। স্ত্রী-সন্তানদের নিয়ে বিপাকে পড়ে গেছেন। নেই থাকার ঘর। ভেঙে গেল স্বপ্ন। বিলীন হয়ে গেছে ঈদের আনন্দ। কি থেকে কি হয়ে গেল। মুহুর্তে যেন সব কিছু ওলট-পালট হয়ে যায়। হতবাক-নির্বাক আজিজ মিয়া। এমনিতেই অভাব-অনটনের সংসার। গাড়ি চালাতে পারলে সংসার চলে। না পারলে কষ্টের শেষ নেই। এভাবে কোন রকমে চলছে জীবন-যাপন। তার উপর ঘরখানা ভেঙে দেয় নিদারুন তুফানে। এ যেন মরার উপর খাড়ার গা। যেখানে রাত পোহালে পরিবারের সকলকে নিয়ে ঈদ করার কথা। সেখানে সরকারি ঘর পাওয়ার একখান আবেদন লিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে রীতিমতো পাগলের মতো ছুটাছুটি করতে দেখা যায় আজিজ মিয়াকে। এ সময় আজিজ মিয়ার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। চোঁখ দিয়ে যেন অবিরাম ঝরছে অশ্রæ। সর্বদা হাসিমুখের মানুষ আজিজ মিয়া এখন কাঁদছে। তাই আবারো মাথা গোঁজারঠাঁই হিসেবে সরকারি একটি ঘর পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান ক্ষতিগ্রস্ত আজিজ মিয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর