April 9, 2026, 1:27 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ধরলা ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজেন পূর্ব পাড়ের নদী রক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ মে) সকালে ধরলা নদী রক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই যুবকের নাম জিয়াউল হক (৩৩)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত বাহাদুর মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কাচামাল ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা সোমবার (২মে) সকালে পথচারীরা ধরলা নদী রক্ষা বাঁধ সংলগ্ন লাশটি দেখতে পেয়ে পুলিশে  খবর  দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানী জানান,  বৃহস্পতিবার সন্ধ্যায় ধরলা সেতুতে বেড়াতে আসা কিছু শিক্ষার্থী লাশটি দেখতে পেয়ে সেখানকার ব্যবসায়ীদের জানান।
এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ বাবলা জানান, নিহত যুবক জিয়াউল গতকাল বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হোন। পরে তার সন্ধানে পরিবার থেকে মাংকিং করেও খোঁজ মেলেনি। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর