April 9, 2026, 10:59 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নোয়াখালীর চৌমুহনী বাজারে ৬ ঘন্টাপর আগুন নিয়ন্ত্রণে

আবদুল্লাহ আল মামুন,নোয়াখালী প্রতিনিধি:

mostbet

 

নোয়াখালীর বাণিজ্যিক শহর খ্যাত বেগমগঞ্জের চৌমুহনী বাজারে লাগা আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। রাত সাড়ে বারোটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যবসায়ী কামাল জানান, আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন আহত হয়েছেন। তাঁদের ৯জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে হোসেন মার্কেটের মারওয়া ফ্যাশনের মালিক মো. রিংকু (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এখন পর্যন্ত আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর