March 19, 2026, 5:29 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনাশ্বরী সেতুতে ফাটল

রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধ্যপাড়া সাহেবগঞ্জ মিঠাপুকুরের যমুনাশ্বরী সেতুর পাটাতনে
ফাটল দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ফাটল দেখা দিলে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, সেতুটি ঘেঁষে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে দুর্বল হয়ে পড়েছে সেতুটির পিলারগুলো।
তাই সেতুর ভার ধরে রাখতে পারছে না সেতুটি। বালু তোলার ফলে পিলারের নিচে ফাঁকা
হওয়ায়, পিলার নিচের দিকে দাবার কারণে ফাটল দেখা দিতে পারে। তাছাড়া বর্তমানে সেতুর
উপর দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজন নিয়ে যানবাহন চলাচলও ফাটলের কারণ হতে
পারে বলে জানান অনেকে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সবুজ জানান, কয়েক কোটি টাকা ব্যয়ে রংপুর সড়ক ও জনপথ বিভাগ যমুনেশ্বরী সেতু নির্মাণ করে। গত বৃহস্পতিবার বিকেলের দিকে সেতুটির উত্তর দিকের পাটাতনে ফাটল দেখা দেয়। এ বিষয়ে জেলা সড়ক ও জনপদ
অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘মিটিংয়ে আছি’ বলে কল কেটে দেন। সেতুটির বিষয়ে তড়িৎ ব্যবস্থা না নিলে যে কোন সময় মারাত্মক দুর্ঘনা ঘটতে পারে বলে এলাকা সূত্রে জানা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর