March 23, 2026, 9:37 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বৃক্ষরোপণ অভিযান সকল শিক্ষার্থীদের কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

নিজ্বস প্রতিবেদকঃ

আগামী জুনে সরকারের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত বৃক্ষরোপণ অভিযান সফল করতে শিক্ষার্থীদের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ।
শুক্রবার সরকারি তিতুমীর কলেজে সিলেট বিভাগ ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শাহাব উদ্দিন বলেন, আগামী জুন মাসে বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নে সকল  শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীরা আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে সরকারের এ উদ্যোগ সফল হবে, দেশের পরিবেশ উন্নত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। সরকারের সাথে শিক্ষার্থীদেরও দেশের উন্নয়ন কর্মকান্ডে অংশ নিতে  হবে। এজন্য  প্রথমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে,  নিজেদের যোগ্য করে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে, পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করতে হবে।
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, তিতুমীর কলেজ শাখার সভাপতি ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা।

Share Button

     এ জাতীয় আরো খবর