March 23, 2026, 5:40 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
(180315) -- DHAKA, March 15, 2018 (Xinhua) -- The Bangladeshi national flag is seen flown at half-mast outside the High Court building in Dhaka on March 15, 2018. With all the national flags at government offices and foreign missions down at half-mast, Bangladesh is mourning on Thursday the victims of the US-Bangla Airlines plane that crashed in Nepal. (Xinhua/Salim reza) (swt)

ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশের ডিজি ও ৫ ডিসিকে তলব হাইকোর্টের

অনলাইন ডেস্ক:

ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের আদেশ যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ঢাকা ও পাশ্ববর্তী জেলার জেলা প্রশাসককে (ডিসি) তলব করা হয়েছে। আগামী ১৭ মে পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের ডিসিকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়।

ঢাকার বায়ুদূষণ বন্ধে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের আগের দেওয়া আদেশের ধারাবাহিকতায় গতকাল এ আদেশ আসে।

আইনজীবী সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় বায়ুদূষণ বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন এইচআরপিবির (হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ) পক্ষে ২০২০ সালে জনস্বার্থে একটি রিট মামলা হয়। পরে ওই বছরের ১৩ জানুয়ারি বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা দিয়ে তা বাস্তবায়নের নির্দেশ দেয় হাইকোর্ট। এর আগে ঢাকার আশপাশে অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপের বিষয়ে এবং অবৈধ ইটভাটার সংখ্যা জানাতে বলে হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে গত মধ্য ফেব্রুয়ারিতে পরিবেশ অধিদপ্তরের ডিজি ও ঢাকার পাশের পাঁচ জেলার ডিসি হাইকোর্টকে ঢাকা ও পাশর্^বর্তী জেলাগুলোতে ৩১৮টি অবৈধ ইটভাটা থাকার তথ্য জানান। তারা জানান, এসব ইটভাটা ধ্বংসের কাজ চলছে।

এরপর গত ১ মার্চ হাইকোর্ট এক আদেশে ৩১৮ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়ে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ দেয়।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে এসব বন্ধে এক ধরনের লুকোচুরি চলছে। আদালত পরিবেশের ডিজি ও পাঁচ ডিসির ব্যাখ্যা শুনতে তাদের তলব করেছে।’

Share Button

     এ জাতীয় আরো খবর