March 19, 2026, 6:42 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

 হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন।
আজ মঙ্গলবার (৫মার্চ) ভোর চারটা ৪৫ মিনিটে স্টেশন প্লাটফর্মের ওপর এ ঘটনা ঘটে।
নিহত মাজেদা বেগম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মোফাজ্জল হোসেন (মাকাওলা) স্ত্রী।
বিরামপুর রেলস্টেশন মাষ্টার রফিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাষ্টার রফিক হোসেন জানান,আজ ভোর চারটা ৪৫মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশন প্লাটফর্ম ত্যাগ করেন। এসময় মাজেদা বেগম ওই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। পরে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারাযান।
জানতে চাইলে নিহত মাজেদার ছেলে শরিফুল ইসলাম বলেন,বেশ কয়েক মাস থেকে মাজেদা বেগম পেটের পিড়াই ভুগছিলেন। গত কয়েক দিন আগে সে বাড়ির সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেন নী।অনেক খোঁজা খুঁজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নী। আজ সকালে একব্যক্তির খবর দিলে ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করা হয়।
হিলি রেলওয়ে থানার ইনচার্জ কাইকোবাদ হোসেন জানান,কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম নামের এক বৃদ্ধা মারাগেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর