April 9, 2026, 10:12 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ঢাকা-গাজীপুর মহাসড়কে থাকছেনা জনদুর্ভোগ: বিআরটি

ঈদের আগেই বিআরটি প্রকল্পে সড়কের কাজ শেষ করতে তোড়জোড় চলছে। ঈদযাত্রায় ঢাকা-গাজীপুর মহাসড়কে দুর্ভোগ থাকবে না বলে জানিয়েছেন বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্প কর্তৃপক্ষ।

রাজধানীর উত্তরা থেকে গাজীপুর যেতে সড়কে যানজটে পড়তে হবে না সাধারণ মানুষকে। এ ছাড়া চলতি ডিসেম্বরে উড়াল-পাতাল পুরো অংশেই শুরু হবে যান চলাচল।

mostbet

ভাঙা চোড়া রাস্তা আর ঘণ্টার পর ঘণ্টা যানজটে দুর্ভোগে থাকা এ পথে যেন রুটিন বনে গিয়েছিল। তবে এবারে দেখা দিচ্ছে শেষ বিন্দুতে আলোর রেখা। উত্তরা হাউজ বিল্ডিং থেকে টঙ্গী বাসস্ট্যান্ড পেড়িয়ে গেলে এখন সড়কের ভোগান্তি অনেকটাই সহনীয়।
কর্তৃপক্ষ বলছে, ঠিকাদার কোম্পানিকে অনেকটা জোড় করেই সবার আগে শেষ করা হচ্ছে নিচের সড়কের কাজ। বিশেষ করে ঈদ সামনে রেখে এ পথে যেন সড়কের কারণে কোনো বাধায় পড়তে না হয়, তাই নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। এপ্রিলেই হাউজ বিল্ডিং থেকে চৌরাস্তা যাওয়ার পথ হবে নির্বিঘ্ন আশা তাদের।

বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম সময় সংবাদকে বলেন, জনগণের দুর্ভোগের দিন শেষ, আমাদের অধিকাংশ কাজ শেষ হয়েছে। শেষপর্যায়ের কিছু কাজ বাকি আছে।
এরপরের টার্গেট ডিসেম্বর। কর্তৃপক্ষ আরও বলছে, সেই নাগাদ উপর-নিচে সব পথ যান চলাচলের জন্য প্রস্তুত হবে। এ বছরের শেষেই পুরো সড়ক ঠিকাদার কোম্পানির কাছ থেকে বুঝে নেবে কর্তৃপক্ষ। এরপর শুরু হবে বিআরটি সার্ভিসের কাজ। আগামী বছর জুনের মধ্যে প্রকল্পের আওতায় গাজীপুর থেকে বিমানবন্দর বিশেষ এ সার্ভিস চালু করার কথা বলছেন তারা।

পরিচালক শরিফুল ইসলাম বলেন, ফ্লাইওভারসহ নিচের রাস্তার এবং যত বিউটি ফিকেশন আছে যেমন, স্টেশনের লাইট, বিআরটি স্টেশন, ফুটওভার ব্রিজ মোটামুটি আগামী ডিসেম্বরে কাজ শেষ হয়ে যাবে।
বিআরটির এ প্রকল্পের হাত ধরেই দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে র‌্যাপিড বাস সার্ভিস।
Share Button

     এ জাতীয় আরো খবর