March 19, 2026, 6:39 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হাইস্কুল এর নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি সৈয়দ ইমরুল কায়েস রুপম 

১৪ মার্চ’২০২২ সোমবার দুপুর ২ টায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হাইস্কুল এর নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডক্টর দীপু মনি এমপি।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু ডিডি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, অনুষ্ঠানের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার বীণা এস রোজারিও সিআইসি।
অত্র বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্যের তালে তালে অতিথিদের বরণ করে। পরবর্তীতে বেলুন-ফেস্টুন উড়িয়ে, ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
Share Button

     এ জাতীয় আরো খবর