March 23, 2026, 4:40 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরে “মুজিববর্ষ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
চরাঞ্চলে স্থানান্তরযোগ্য গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ই ফ্রব্রুয়ারী শনিবার মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চরাঞ্চলে স্থানান্তরযোগ্য গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা সকাল ১০.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার উদ্বোধন এবং সভাপতিত্ব করেন জনাব মো: আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে জনাব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), প্রধানমন্ত্রীর কার্যালয়, আশ্রয়ণ-২ প্রকল্প, জনাব মো: ইব্রাহিম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এবং জনাব মোহাম্মদ মাহমুদুল হক, উপপ্রকল্প পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়, আশ্রয়ণ-২ প্রকল্প উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণার্থী হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর, জনাব মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসক, কুড়িগ্রাম এবং জনাব মো: অলিউর রহমান, জেলা প্রশাসক, গাইবান্ধা। এছাড়াও, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাগণ, , উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কর্মশালায় চরাঞ্চলে স্থানান্তরযোগ্য গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির স্থানান্তরযোগ্য গৃহ নির্মাণ সংক্রান্ত নকশা, প্রাক্কলন, প্রকল্প মনিটরিং এবং বাস্তবায়নের উপর আলোচনা হয়।
রংপুর ব্যুরো

Share Button

     এ জাতীয় আরো খবর