March 14, 2026, 11:46 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ইতিহাস গড়ল শ্রীলঙ্কা

ইতিহাস গড়ল শ্রীলঙ্কা

এফএনএস স্পোর্টস

সরফরাজ আহমেদ-আসাদ শফিকের লড়াইটা কাল যে রোমাঞ্চ জমিয়ে তুলল, সেটির উত্তেজনা সকালেই শেষ। দুবাই টেস্টের পঞ্চম দিনে জয়ের দেখা পেতে একটা সেশনও দরকার হয়নি শ্রীলঙ্কার। পাকিস্তানকে ৬৮ রানে হারিয়ে নতুন এক ইতিহাস গড়েছে শ্রীলঙ্কা। সিরিজও ২-০তে জিতে নিল তারা।

প্রথমবারের মতো দেশের বাইরে পাকিস্তানকে ধবলধোলাই করেছে শ্রীলঙ্কানরা। তৃতীয় ইনিংসে ১০০-এর নিচে অলআউট হয়েও টেস্ট জয়ের এটি চতুর্থ ঘটনা। পাকিস্তানের হোম সিরিজে শ্রীলঙ্কা সর্বশেষ ট্রফি জিতেছিল ২০০০ সালে।

৩১৭ রানের লক্ষ্যে নেমে কাল ৫২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সরফরাজ-আসাদের ষষ্ঠ উইকেট জুটিতে ভর করে। ১৭৩ রানের দুর্দান্ত এক লড়াকু জুটি গড়ে শ্রীলঙ্কার আত্মা কাঁপিয়ে দেন দুজন। ৫ উইকেটে ১৯৮ রান চতুর্থ দিন শেষ করা পাকিস্তান আজ বাকি ৫ উইকেটে যোগ করতে পেরেছে ৫০ রান।

আগের দিন ৫৭ রানে অপরাজিত সরফরাজ দিনের শুরুতেই ফিরে যান দিলরুয়ান পেরেরার শিকার হয়ে। এক প্রান্তে সতীর্থদের যাওয়া আসার মিছিল শুরু হলেও উইকেট আগলে ছিলেন আসাদ। সুরঙ্গা লাকমলের বলে মেন্ডিসের শিকার হয়ে নবম উইকেটে হিসেবে ১১২ রান করা আসাদ ফিরলে পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই।

২৪৮ রানে অলআউট হয়ে পাকিস্তান প্রথমবারের মতো নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পেল ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ। আর নিজেদের প্রথম দিবারাত্রির টেস্টটা জয় দিয়ে স্মরণীয় করে রাখল শ্রীলঙ্কা।

মিসবাহ-ইউনুসদের বিদায়ের পর এই প্রথম সিরিজ খেলতে নেমেছিল পাকিস্তান। দুই বুড়ো সৈনিক দলের কতটা ভার বয়েছেন, তা বোঝা গেল। আর তরুণ শ্রীলঙ্কাও যেন নতুন দিশা খুঁজে পেল এই সিরিজ জয়ে। এবার দুই দলের ওয়ানডেতে নেমে পড়ার পালা।

Share Button

     এ জাতীয় আরো খবর