-
- অপরাধ, লিড নিউজ, সারাদেশে
- খাগরিয়ায় সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণের প্রতিবাদে নারীশিশুদের ঝাড়ু মিছিল
- আপডেট সময় February, 19, 2022, 10:41 pm
- 205 বার পড়া হয়েছে
বেলালুর রহিম,সাতকানিয়া: সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে ও ভোটের দিন অস্ত্রবাজির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় নারী-শিশুরা।
১৯ই ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ইউনিয়নের ভোর বাজার এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মিছিল ও মানববন্ধনে খাগরিয়া এলাকায় গোলাগুলির ঘটনায় বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন, হাসান মাহমুদ এবং তাদের সহযোগীদের দায়ী করে নারী ও শিশুরা তাদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন এবং তাদের অস্ত্রবাজির শাস্তির দাবী করেন।
উল্ল্যেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন ঘিরে খাগরিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর ব্যাপক গুলিবিনিময় হয় যা দেশব্যাপি সমালোচিত হয়েছে। এসব ঘটনার পর ওই ইউনিয়নের দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়।
এ জাতীয় আরো খবর