March 25, 2026, 12:42 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর অনেক সিট খালি থাকায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বহুশিক্ষার্থী

পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর অনেক সিট খালি থাকায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বহুশিক্ষার্থী
এখনই ব্যবস্থা নেওয়া দরকার ।

বাদশা, চবি প্রতিনিধি:

বিজ্ঞান বিভাগের অনেক সিট নষ্ট হওয়ার আশঙ্কায় চবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশের করোনা মোকাবেলায় শিক্ষা ব্যবস্হার কিছুটা হযবরল অবস্থা হয়েছে। শিক্ষাবর্ষ একই হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও মেডিকেল ভর্তি পরীক্ষার মাঝে সময়ের ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় ভর্তি হয়েও শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ এপ্রিল ২০২১, এবং তাদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালিত হয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ১ এপ্রিল ২০২২ এ।যেখানে চবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয় ২৭ অক্টোবর ২০২১ হতে ৫ নভেম্বর ২০২১ এ এবং চার মাস অতিবাহিত হতেও ভর্তির কার্যক্রম শেষ করতে পারেনি চবি সহ দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়।মেডিকেল ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করায় ২০২০-২০২১ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে ভর্তি হয়েও মেডিকেল ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিশা পুতুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গনিত বিভাগে ভর্তি হয়েছেন। তাঁর সাথে কথা বলে জানা যায় তিনি চবিতে ভর্তি হয়ে চলে যাবেন এবং তিনি মেডিকেল ভর্তির পরীক্ষায় অংশ নিবেন। এভাবে বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলে এমন তথ্য জানা যায়। এতে করে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অনেক সিট নষ্ট হওয়ার আশঙ্কা পরিলক্ষিত হয়। চবি সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিবছর অনেক সিট খালি থাকায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বহুশিক্ষা তবে দ্রুত পদক্ষেপের আশ্বাস চাইছেন শিক্ষার্থীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর