April 13, 2026, 7:42 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

২৬ ফের্রুয়ারির মধ্যে মৌলভীবাজারে ৩ লাখ মানুষকে করোনা টিকা দেওয়া হবে

মৌলভীবাজার প্রতিনিধি;

mostbet

আগামী ২৬ ফের্রুয়ারির মধ্যে মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় ৩ লাখ মানুষকে করোনা টিকা দেওয়া হবে।

জেলার মোট জনসংখ্যা সাড়ে ২২ লাখ, এর মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন ১২ লাখ
মানুষ। ৩ লাখ টিকা সম্পন্ন হলে মোট ১৫ লাখে উন্নীত হবে এ সংখ্যা।
গত বৃহস্পতিবার (১৭ ফের্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা
প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হকের সঞ্চালনায় এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার
এবিএম মুজাহিদুল ইসলাম ও সাংবাদিকরা।
জেলা সিভিল সার্জন সাংবাদিকদের জানান, আগামী ২৬ ফের্রুয়ারির মধ্যেই আরও ৩ লাখ মানুষকে টিকা
দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী ২৬ ফের্রুয়ারি জেলার ৬৭ ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ৩টি ওয়ার্ডে
দিনব্যাপী টিকা কার্যক্রম বা গণটিকা চলবে। এছাড়াও প্রত্যেক পৌরসভার ৩ বুথে এ টিকা কার্যক্রম
চলবে। প্রত্যেক ওয়ার্ডে এ দিন গণটিকা দেওয়া হবে ৩০০ জন মানুষকে।
যাদের জন্ম নিবন্ধন সনদ নেই বা জন্ম নিবন্ধন সনদে সমস্যার কারণে টিকা নিতে পারছেননা তারাও
নিতে পারবেন টিকা। এছাড়াও যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নেই বা সমস্যা রয়েছে,
তারাও গ্রহণ করতে পারবেন করোনার টিকা।
২৬ ফের্রুয়ারি শেষ প্রথম ডোজ যাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট নেই, তারা টিকা নিতে গেলে
মোবাইল নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করা হবে এবং টিকা দেওয়া হবে। এরপর তাদের একটি কার্ড
দেওয়া হবে। কার্ডটি টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।
এছাড়া এ গণটিকা কার্যক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সীরাও নিতে পারবেন টিকা। তাঁদের জন্য
নির্ধারিত ব্যবস্থা থাকবে। পাশাপাশি নির্ধারিত কেন্দ্রের বাইরেও প্রতি উপজেলায় ৫টি, প্রতি জেলায়
২০টি করে ভ্রাম্যমাণ দল থাকবে।
আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজার,তাং-১৮/০২/২০২২ইং,মোবাইল:-০১৭১২-৮৮২৭৫৩

Share Button

     এ জাতীয় আরো খবর