April 14, 2026, 12:14 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাটোরের গুরুদাসপুরে ভুট্টা ক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

 নাটোরের গুরুদাসপুরে একটি ভুট্টা ক্ষেত থেকে চা দোকানদার ফকির চাঁন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১০ টার দিকে উপজেলার গোপীনাথপুরে ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফকির চাঁন উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুন পাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।

mostbet

বৃদ্ধের ছেলে বছির আলী জানান, নাজিরপুর বাজারের পাশে তাদের চা দোকান রয়েছে। প্রতিদিনের মত গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর তাঁর বাবাকে বাড়িতে পাঠান। বাড়িতে গিয়ে বাবার খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর বাবা বাড়িতে আসে নাই। এর পর বাবার মোবাইলে বার বার ফোন দিলেও রিছিব হয়নি। পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখোঁজি করেও বাবার সন্ধান করতে পারে নাই। সকালে স্ত্রী মিতাকে মাঠের ভিতরে একটু খোঁজাখোঁজি করতে বলে দোকানে যান বছির আলী।

পরে তাঁর স্ত্রী মিতা খাতুন ভুট্টুার খেতে তাঁর শ্বশুরের লাশ দেখতে পায়। পরে আশেপাশের লোকজন সহ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে নিহতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর