March 24, 2026, 12:32 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

২০৩১ সালের মধ্যে এদেশে কোন দারিদ্র থাকবে না—কামালবাজারে পররাষ্ট্রমন্ত্রী

রাজন আহমেদ আরিয়ান ঃ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে। আমরা খুবই ভাগ্যবান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় ১২ বছরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়েছে। সর্ব শ্রেণীর লোক আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ এ দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশে কোন দারিদ্র থাকবে না। আমরা আশা করি বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা ২০৪১ সালের মধ্যে ইনশাহআল্লাহ আমরা অবশ্যই অর্জন করতে পারবো। তবে অর্জন করতে হলে যে দল এই দেশ স্বাধীন করেছে, যে দলের কর্ম পরিকল্পনায় দেশের মঙ্গল সবসময় নিহিত তাদেরকে সুযোগ দিতে হবে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষকরা হচ্ছেন মানুষ তৈরী করার কারিগর। এলাকায় শিক্ষার আলো জ্বালানোর জন্য প্রায় ২০ বছর ধরে কাজ করছে আলহাজ্ব এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট।
তারা মেধাবী শিক্ষার্থীদেরকে সুশিক্ষা অর্জনের জন্য স্কলারশীপ প্রদান করে আসছেন। আমাদের প্রজন্মকে যদি আমরা সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি তাহলে তারা একেকটি নক্ষত্র হবে। তাই প্রত্যেক শিক্ষার্থীরা নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে আলহাজ্ব এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট কর্তৃক ২১তম বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী এমদাদুর রহমান এমদাদ’র সভাপতিত্বে এবং ট্রাস্টে সদস্য সচিব ও তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টের যুগ্ম সচিব মাওলানা আবুল কালাম আজাদ ও স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মকব্বির আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমেদ, একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ ও ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম ইসরাইল আহমদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আনা মিয়া চৌধুরী, আল মদিনা দাখিল মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা হাজী ছমরু মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আরশ আলী গণি, কামাল বাজার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান একরামুল হক, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান আলী, বর্তমান প্রধান শিক্ষক আব্বাস আলী, লাউয়াই ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, জাফরাবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুক্তাদির, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তজম্মুল আলী, নবারুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মুক্তিসেন সামন্ত, সিলাম পি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, সিলেট জেলা স্কাউটের সহকারী কমিশনার জায়েদুল আম্বিয়া কার্জন, আওয়ামী লীগ নেতা সামছুল হক, আনোয়ার আলী, গোলাম হোসেন মঞ্জুসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 PDNEW24.COM BY MEHEDI
Share Button

     এ জাতীয় আরো খবর