March 24, 2026, 2:43 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সংবাদ প্রকাশের পর ভিক্ষুকের টাকা উদ্ধার

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ভিক্ষুক দুদু মিয়া (৭৫) ৫বছরের আত্মসাতের টাকা ফেরত পেলেন।

১৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্ষালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে আত্মসাতের ৫৫ হাজার টাকা ১০কেজি চাউল ও ২টি কম্বল দুদু মিয়ার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।
সংবাদ প্রকাশ, গত ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রেসক্লাব মধুপুর এর সাধারণ সম্পাদক বাবুল রানা ❝ভিক্ষুকের টাকা আত্মসাৎ❞ নামক শিরোনামে বাংলা পত্রিকা, বাংলাদেশ সংবাদ প্রতিদিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদটি প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে তিনি উভয়পক্ষকে হাজির করেন এবং সত্যতা প্রমাণিত হয়।
এরই ধারাবাহিকতায় উভয়পক্ষের সম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসারের দীর্ঘ প্রচেষ্ঠার পর ১৪ফেব্রুয়ারী তার সভাকক্ষে উক্ত আত্মসাতের টাকা হস্তান্তর করেন। ৫ বছরপর টাকা হাতে পেয়ে ভিক্ষুক দুদু মিয়া ও তার স্ত্রী খুশিতে বাক বন্দি হয়ে পড়েন।
এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, আব্দুল মান্নান,প্রেসক্লাব মধুপুর এর সভাপতি আঃ হামিদ সাধারণ সম্পাদক বাবুল রানা সহ আরও অনেকে।
বাবুল রানা

 

Share Button

     এ জাতীয় আরো খবর