March 24, 2026, 12:42 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
কুড়িগ্রামে আদালতের নির্দেশে উত্তরবঙ্গ যাদুঘরে উদ্ধারকৃত গো-মুর্তি হস্তান্তর

কুড়িগ্রামে আদালতের নির্দেশে উত্তরবঙ্গ যাদুঘরে উদ্ধারকৃত গো-মুর্তি হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের বামনটারী গ্রামে পুরাতন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকৃতি কথিত কষ্টিপাথরের গো-মুর্তিটি আদালতের মাধ্যমে কুড়িগ্রামে অবস্থিত উত্তরবঙ্গ যাদুঘরে হস্তান্তর করা হয়েছে।
২০২১ সালের ১০ জুলাই নাগেশ^রী থানা পুলিশ ২০ কেজি ওজনের গো-মুর্তিটি উদ্ধার করে কুড়িগ্রাম পুলিশ সুপার অফিসে স্থানান্তর করে। পরে কুড়িগ্রামের বিশিষ্ট নাগরিকগণ ও উত্তরবঙ্গ যাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে আদালত গো-মুর্তিটি উত্তরবঙ্গ যাদুঘরে রাখার নির্দেশনা প্রদান করে।
তারই আলোকে মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা কথিত কষ্টি পাথরের গো-মুর্তিটি উত্তরবঙ্গ যাদৃুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সদ্য একুশে পদকে মনোনিত এডভোকেট এসএম আব্রাহাম লিংকনের হাতে তুলে দেন। এসময় পুলিশ বিভাগের কর্মকর্তাগণ, উত্তরবঙ্গ যাদুঘরের ট্রাস্টিগণ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর