March 23, 2026, 10:20 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চিলমারীতে শেখ হাসিনার জন্মদিন পালন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ  হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবরের জ্যষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গােপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাদার বাড়িতে জন্মগ্রহণ করেন।
 এরই অংশ হিসেবে বুধবার সকাল ১১ টায়   বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযােগি সংগঠন চিলমারী উপজেলার উদ্যােগে দলীয় কার্যালয়ে কেক কাটা ও দােয়া মাহফিলের আয়ােজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. জাকির হােসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলােচনা সভায় সহ-সভাপতি জয়নুল আবেদীন,আব্দুস সাত্তার, আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক  জামিনুল হক, আবু হানিফা রন্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মােছা. আছমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয় এবং বিশেষ মােনাজাত অনুষ্ঠিত হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর