March 22, 2026, 4:55 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
১৫ জন ক্রিকেটারকে নির্বাচিত করার জন্য ৩৫ জন ক্রিকেটার নিয়ে দুটি ম্যাচ আয়োজন করা হয়।
মোহাম্মদ নাঈম

আক্রমনের শিকার কোচের বিরুদ্ধে অভিযোগ করা নাঈম

স্পোর্টস ডেস্ক :: পিডিনিউজ২৪.কম ।।

বিসিবি মনোনীত কোচ আবু তাহেরের বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছিলেন মোহাম্মদ নাঈম নামের বাগেরহাটের এক ক্রিকেটার। অনূর্ধ্ব-১৬ বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই থেকে বাদ পড়েন তিনি।

১৫ জন ক্রিকেটারকে নির্বাচিত করার জন্য ৩৫ জন ক্রিকেটার নিয়ে দুটি ম্যাচ আয়োজন করা হয়। সেখানে একটি ফিফটিসহ ৫৭ রান করেও বাদ পড়ে যাওয়ায় ঘুষের অভিযোগ করেছেন নাঈম। অভিযোগের প্রেক্ষিতে শুনানি ডাকে বিসিবি, তাতে অংশ নিতে ঢাকায় আসার সময় আক্রমণের শিকার হয়েছেন এই ক্রিকেটার।

শনিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম নিজেই তার উপর আক্রমণের কথা বলেন। আজ এই ঘটনার শুনিনি অনুষ্ঠিত হয় বিসিবিতে। শুনানিতে আসার সময় তিনি আক্রমণের শিকার হয়েছেন বলে জানান।

নাইম জানিয়েছেন, আমি গাড়ীতে উঠার সময়  আমার ওপর আক্রমণ করা হয়। আমি তাদের কাউকে চিনতে পারিনি। তারা কোচের লোক কিনা আমি তাও জানিনা। কিন্তু বাগেরহাটের বেশ কয়েকজনের নাম বলেছে। মানে উনার লোক এমনটা বলেছে। আমার সন্দেহ হচ্ছে যে হতে পারে তার লোক।’

Share Button

     এ জাতীয় আরো খবর