March 24, 2026, 2:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
টাট্টু ঘোড়ার গাড়ী'

চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে ‘টাট্টু ঘোড়ার গাড়ী’

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। বর্ষা শেষে ব্রহ্মপুত্র এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এতে ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি ও টেংরাকান্দিসহ চরের প্রায় ৫০ গ্রামের মানুষের যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহন হয় টাট্টু ঘোড়ার গাড়িতেই।

কালের আবর্তনে গরুর গাড়ি হারিয়ে গেলেও দিনদিন এ অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে টাট্টু ঘোড়ার গাড়ি। কয়েক বছর আগেও ঘোড়ার গাড়ির কথা খুব একটা ভাবার বিষয় ছিল না। কিন্তু জীবন-জীবিকার তাগিদে সময়ের চাহিদা মেটাতে চরাঞ্চল, প্রত্যন্ত অঞ্চলের অনেকেই টাট্টু ঘোড়ার গাড়িকে বেছে নিয়েছে পেশা হিসেবে। রাজকীয় আদলে না হলেও ঘোড়া দিয়ে টানা গাড়ি এখন জনপ্রিয় বাহন হিসেবে স্থান করে ফুলছড়ি চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকায়।

এতে একদিকে যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে অন্যদিকে টাট্টু ঘোড়ার গাড়ী চালিয়ে আর্থিক স্বচ্ছলতা এসেছে অনেক পরিবারে। যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে যানবাহনেরও। তারপরও আমাদের দেশ থেকে একেবারে হারিয়ে যায়নি জীবনচালিত বিশেষ যান টাট্টু ঘোড়ার গাড়ি।

Share Button

     এ জাতীয় আরো খবর