March 23, 2026, 2:29 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিদ্যুৎবিহীন কুড়িগ্রাম এখন অন্ধকারে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

 

উত্তরের জেলা কুড়িগ্রামে হঠাৎ  করেই প্রায় ৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পুড়ো জেলা অন্ধকারে রয়েছে।

 

বৃহস্পতিবার ( ৬ জানুয়ারী) বিকেল থেকে বিদ্যুৎ বিহীন অবস্থায় কুড়িগ্রাম জেলা সদরসহ নয়টি উপজেলার মানুষ ভোগান্তিতে পড়েছে।

 

বিদ্যুৎ সংশ্লিষ্ট কাজে যুক্ত ওয়েল্ডিং, ঝালাই সহ বিদ্যুৎ চালিত মোটর, মেকানিক এর যন্ত্রপাতি সব যেন স্থবির হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে এ অবস্থা প্রকট আকার ধারণ করে। কারণ বিদ্যুৎ এ অভ্যস্ত মানুষ এখন আর কেরোসিনের বাতি বা মোমবাতি ব্যবহার করেন না। ফলে জেলার ৭টি উপজেলার  কয়েক লাখ লোক সন্ধ্যার পর থেকে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে।

 

বিষয়টির সত্যতা জানতে কয়েকটি ওয়েল্ডিং এর দোকানে জিজ্ঞাসা করলে তারা জানান যে, দুপুরের পর থেকেই বিদ্যুৎ নেই। দিনের আলোতে সাধারণ মানুষ কাজকর্ম করলেও রাতে পড়েছে মহাসংকটে।

 

কুড়িগ্রাম পৌরশহরের ব্যবসায়ী মাঈদুল ইসলাম বলেন, আনুমানিক ৩-৪ ঘন্টা থেকে বিদ্যুৎ নাই। কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। লোডশেডিং হলে তো বিদ্যুৎ বিভাগ মাইকিং করে। তবে আজ প্রচারণা ছাড়াই ৩-৪ ঘন্টা বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে সন্ধ্যার পর থেকে কোন কাজ করতে পারছি না।

 

শহরের আরেক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, সেই বিকেল থেকে বিদ্যুৎ নাই। কম্পিউটারে কোন কাজ করতে পারছি না। অনেক কাস্টমার এসে ঘুরে গেল।

 

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মহিতুল ইসলাম জানান, কুড়িগ্রামের টগরাই হাট এলাকার যে আমাদের গ্রিট রয়েছে সেখানে সমস্যা হয়েছে বিদ্যুৎ ইন করতে পারছে না। একারণেই মুলত লোডশেডিং। কাজ চলমান রয়েছে দ্রুত সমাধান হবে।

 

মমিনুল ইসলাম বাবু

কুড়িগ্রাম

০২৭২১৯৭৯৯১৪

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর