April 16, 2026, 9:22 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আদমদীঘিতে একই রাতে আওয়ামী লীগের অফিস ও মেম্বারপ্রার্থীর প্রচারণার অফিসে আগুন

নেহাল আহম্মেদ প্রান্ত,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

mostbet

 

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের আওয়ামীলীগের অফিস ও মেম্বারপ্রার্থীর প্রচারণার অফিসে একই রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

 

বুধবার আনুমানিক রাত ৩টার দিকে আওয়ামীলীগের অফিসে ও তালা প্রতীকের মেম্বার প্রার্থী শহিদুল ইসলামের নির্বাচনী অফিসে আগুন লাগার ঘটনা ঘটে।এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

উপজেলার কদমা গ্রামের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, আনুমানিক রাত ৩টার দিকে ২টি অফিসে আগুন লাগার পর স্থানীয়রা মিলে চেষ্টা করে আগুন নিভানো হয়।এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে।

 

ওই ওয়ার্ডের তালা প্রতীকের মেম্বার প্রার্থী শহিদুল ইসলাম বলেন, আমার নিবাচর্নী অফিস এবং আওয়ামীলীগের অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা চেষ্টা করে আগুন নেভায়। এবিষয়ে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

এ ব্যাপারে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন,আগুন লাগার ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্দ করে ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য আগামী ৫জানুয়ারি পঞ্চম ধাপে আদমদীঘি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর