-
- লিড নিউজ, সারাদেশে
- চরফ্যাশনে বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত ৪০টি পরিবার
- আপডেট সময় December, 18, 2021, 11:12 pm
- 230 বার পড়া হয়েছে
বরিশাল ব্যুরো ঃঃ
৩ বছর ধরে বিদ্যুতের আলো মেলেনি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৯নং চর মানিকা ইউনিয়নের চর ফারুকি গ্রামের অর্ধশতাধিক বাড়ি ঘরে। ফলে গ্রামে গ্রামে বিদ্যুতায়ন প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ঘোষণাকে সংশ্লিষ্ট বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের গাফলতি করছেন বলে মনে করছে স্থানীয়রা। জানা গেছে, বিদ্যুতের সঞ্চালন লাইন পাশের গ্রামে থাকার পরও উপজেলার চর মানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফারুকি গ্রামের খায়গো বাড়ির ৪০টি পরিবার, বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
এব্যপারে চর মানিকা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সালাউদ্দিন মুন্সি বলেন, চর ফারুকি গ্রামের দুইশত শিক্ষার্থী অনেক কষ্ট করে কুপী ও মম বাতি দিয়ে লেখাপড়া করছে,সোলার প্যানেল থাকলেও আবহাওয়ার কারণে ফ্যান লাইট চালাতে পারে না।
সুত্র জানায় ভোলা ৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ্ আল ইসলাম জ্যাকব এমপির চেষ্টায় গ্রামে গ্রামে বিদ্যুতায়নে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শতভাগ বিদ্যুৎ বাস্তবায়নে চরফ্যাশন উপজেলাতে বিদ্যুতের আলো জ্বালাতে ২০১৬/১৭ অর্থসালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বি আর ইবি )র, অর্থায়নে চরফ্যাশন উপজেলায় বিদ্যুতায়ন প্রকল্পটি বাস্তবায়ন করেন।
চর মানিকা ইউনিয়নের চর ফারুকি গ্রামবাসী বলেন, বিদ্যুতের আলো জ্বালানোর জন্য আমরা দীর্ঘ দুই/তিন যুগ ধরে অফিসে আবেদন-নিবেদন করে আসছি কিন্তু লোক এসে লাইন সঞ্চালন করার পরও বিদ্যুতের আলো দেখতে পারছি না আমরা। জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারি মাসে চর ফারুকি গ্রামের অন্যান্য বাড়ি ঘরে বিদ্যুতের সুবিধা পেয়েছেন। কিন্তু চর ফারুকি গ্রামের খায়গো বাড়ির আশেপাশে ৪০ ঘরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত।
চর ফারুকি গ্রামের একাধিক বাসিন্দা বলেন, আমাদের এ গ্রামে বিদ্যুতের লাইন সঞ্চালন ও ডিজাইনের জন্য ভোলা পল্লী বিদ্যুত সমিতির নিয়োজিত ইঞ্জিনিয়ার আশক বাবু ডিজাইন করার পরেও তিন বছরেও বিদ্যুতের আলো দেখতে পায়নি আমরা এই ৪০ টি ফ্যামিলি ।
এ বিষয়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাফ হোসেনের সাথে যোগাযোগ চেষ্টাকালে তাকে পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর