-
- লিড নিউজ, সারাদেশে
- ভোলা বোরহানউদ্দিন সুপারি বাগানে এক বৃদ্ধের রহস্য জনক মৃত্যু!!
- আপডেট সময় October, 27, 2021, 11:45 pm
- 274 বার পড়া হয়েছে
রাকিব হোসেনঃ-
ভোলা বোরহানউদ্দিন এর কাচিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে, ২৫ শে অক্টোবর রোজ সোমবার আনুমানিক ১১.৩০ ঘটিকার সময়,
মোঃ জাহাঙ্গীর (৫৫) এর রহস্য জনক মৃত্যু হয়, ঐ এলাকার সচেতন মহলের জনগন জানান, প্রায় ২ বছর আগে, রিংকু বেগমকে শরিয়ত অনুযায়ে বিয়ে করে। আর তারিই বাড়ির পিছনে
সুপারি বাগানে রহস্য জনক মৃত্যু হয় জাহাঙ্গীরের।
এই ঘটনাটির ব্যাপারে বোরহানউদ্দিন থানায় জানালে তাৎক্ষণিক ঘটনা স্থানে এসআই আলতাজ সহ আরেক জন পুলিশ সদস্য ঘটনা স্থানে আসেন। এবং ঘটনাটির ব্যাপারে ঐ এলাকার সচেতন মহলের জনগনের কাছে জানেন,তার পরে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
মৃত জাহাঙ্গীর এর দ্বিতীয় স্ত্রী রিংকু বেগম সাংবাদিকদের জানান, আমার স্বামী বাজার থেকে এসে আমাদের বাড়ির পিছনে সুপারি বাগানে যান এবং তার পরেই, বিকট একটি শব্দ পেয়ে আমি সেখানে যাই এবং দেখি আমার স্বামী জাহাঙ্গীর সেখানে পড়ে আছে, তখন তাৎক্ষণিক চিৎকার দিলে সেখানে, সফু ডুবাই সহ আশেপাশের লোকজন বেরিয়ে আসে, তার পর কালিহাট থেকে ডাক্তার কে খবর দিলে সে এসে পরীক্ষায় মৃত ব্যাক্তির দুই পায়ের আঙুলে, বিদ্যুৎ এর ছটের চিহ্ন দেখা যায় এবং ডাক্তার জানান কারেন্ট এর ছট লেগেছে।
মৃত জাহাঙ্গীর এর প্রথম ঘরের ছেলে মোঃ রুবেল এর অভিযোগ তার পিতার মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু নয়।কিন্তু তাদের পার্শ্ববতী সফু ডুবাইসহ অন্যান্যরা বলে তাকে কারেন্ট এর আগাতে জাহাঙ্গীর এর মৃত্যু হয়। এই রহস্য জনক মৃত্যু নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে সন্দেহ জন্মায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মোঃ আব্দুল্লাহ আল মামুন,জানান ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ জাতীয় আরো খবর