April 13, 2026, 7:44 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শার্শায় নিজেদের তৈরি বোমায় হাতের কব্জি সহ ছিন্নভিন্ন তিন যুবক

ইয়ানূর রহমান :

mostbet

যশোরের শার্শায় বোমার বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) রাতে ভারত সীমান্ত শার্শার পুটখালী গ্রামের
মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন, পুটখালী গ্রামের গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫),
জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের
ছেলে আশিকুর রহমান (৪০)। আহতদের মধ্যে রাশেদের ডান হাতের কব্জি শরীর থেকে
বিচ্ছিন্ন হয়ে গেছে। সোহেল ও আশিকুরের অবস্থাও আশঙ্কাজনক।

আহতদের একজন জানান, তারা তিন বন্ধু রাত সাড়ে আটটার দিকে পুটখালী
মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কিছু যুবক তাদের উপর বোমা
হামলা চালায়। এ সময় রাশেদের বাম হাতের কব্জি উড়ে যায়।

তবে স্থানীয় অপর একটি সূত্র দাবি করেছে, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে
রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা বোমা তৈরি করছিলেন। এ সময় তাদের
তৈরিকৃত বোমার বিস্ফোরণে নিজেরাই আহত হন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দীন
স্বপন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল স্থলবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান,
বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত
করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর