April 13, 2026, 11:55 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ::

mostbet

 

রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে আরও ১১ জনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ । মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় । পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  সরেস চন্দ্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে পুলিশ ৪২ জনকে গ্রেফতার করেছিল। এর পরদিন ফেসবুক কমেন্টসে পবিত্র কাবা শরীফের ব্যঙ্গচিত্র পোস্টের অভিযোগে পরিতোষ সরকার নামে সনাতন ধর্মাবলম্বী যুবককে জয়পুরহাট থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এ নিয়ে এ নিয়ে উক্ত ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৫৪ জন। উল্লেখিত ঘটনায় পীরগঞ্জ থানায় পৃথক  দু’টি মামলা হয়েছে । একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। মামলার বাদী হয়েছেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। মামলাটির তদন্ত করছেন পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। অপর মামলাটি হয়েছে তথ্যপ্রযুক্তি আইনে। এ মামলারও বাদী পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। মামলাটির তদন্ত করছেন এসআই সাদ্দাম হোসেন। উল্লেখ্য রোববার উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুরের জেলেপল্লীর পরিতোষের ফেসবুক আইডির একটা পোষ্ট থেকে ধর্ম অবমাননার অভিযোগ উঠে। এরপর সেখানে এ  হামলা, অগ্নিসংযোগ,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে ।

Share Button

     এ জাতীয় আরো খবর