April 13, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

লালপুরে মাদক ব্যবসায়ীকে মাদ্রাসার সভাপতি করার প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:

mostbet

 

নাটোরের লালপুরে মাদক ব্যবসায়ী ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে সুপারিশ করায় মানবন্ধন ও বিক্ষোভ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার সামনে এ মানবন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, লালপুর থানার অপরাধী বোর্ডে যার ছবি শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে ঝুলছে সে কিভাবে মাদ্রাসার মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মনোনিত হয়। যার বিরুদ্ধে থানায় ৬ টি মামলা চলমান, যে নিজেই অশিক্ষিত, সে কিভাবে শিক্ষানুরাগী হতে পারে। আমরা অতি শীঘ্রই বিষয়টি তদন্ত সাপেক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন সুমন, আবু সাইদ টুটুল, সুকলাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
এ বিষয়ে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, আমি একজন ত্যাগী আওয়ামীলীগ নেতা। পারিবারিকভাবে আমরা আওয়ামীলীগ করি। যে কারনে বিএনপি জামাত সরকারের সময় আমাকে মাদক মামলা সহ বিভিন্ন মামলায় জড়িয়েছে। আমাকে সেসব মামলার ৪টি মামলা থেকে আদালত থেকে নির্দোষী খালাস দিয়েছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয় করার জন্য মানববন্ধন করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর