April 13, 2026, 12:51 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

তিন মাসের সর্বনিম্ন মৃত্যু, ২৪ ঘণ্টায় ৩৮

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ৯ জুন এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারপর থেকে দৈনিক মৃত্যু ক্রমেই বাড়তে থাকে। এক পর্যায়ে দৈনিক মৃত্যু দুইশর ঘর ছাড়িয়ে যায়। গত কদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে।

গত এক দিনে মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হল ২৬ হাজার ৮৩২ জন। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৌনে ২৭ হাজার নমুনা পরীক্ষা করে দেশে আরও ২ হাজার ৩২৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৮ দশমিক ৬৫ শতাংশ হয়েছে, যা আগের দিন ৮ দশমিক ৭৬ শতাংশ ছিল। শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৪৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। যে ৩৮ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৭ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ এবং চট্টগ্রাম বিভাগের ১০ জন বাদে রাজশাহী বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগেৱ ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন ছিলেন ।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৩ হাজার ৮৫৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন সুস্থ হয়ে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৬ হাজার ৮৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯২ লাখ ২ হাজার ৭৯০টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬২ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর