April 13, 2026, 2:09 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

২ মাসে মেডিক্যাল ভিসায় ভারতে সর্বোচ্চ যাতায়াত

বেনােপোল থেকে এনামুল হকঃ

mostbet

 

শর্ত মেনে যশোরের বেনাপোল বন্দর দিয়ে মেডিক্যাল ভিসায় চিকিৎসা নিতে ভারতে যাত্রী যাতায়াত বাড়ছে। নিষেধাজ্ঞার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে চিকিৎসা নিতে ভারতে যাওয়ার সুযোগ থাকলেও ভ্রমণ ভিসা এখনও চালু হয়

এর আগে, নিষেধাজ্ঞার মধ্যে শুধু রাষ্ট্রীয়কাজে সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ ছিল।

গত শুক্রবার (২৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল দিয়ে মেডিক্যাল ভিসায় ভারতে গেছেন ৩০৯ জন বাংলাদেশি। গত দুই মাসে এটি সর্বোচ্চ। এ নিয়ে গত দুই মাসে মেডিক্যাল ভিসায় ভারত গেলেন দুই হাজার ৬৬৮ বাংলাদেশি।

বাংলাদেশিদের ভারতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে থাকতে না হলেও ভারত ফেরত বাংলাদেশিদের বেনাপোল ও যশোরের বিভিন্ন হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে থাকতে হয়।

বাংলাদেশিরা ভারতে যাওয়ার পর সরাসরি গন্তব্যে যেতে পারছেন। গত রোববার থেকে শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। দুই ডোজ করোনার টিকা নেওয়া, ক্যানসার রোগীরা ভারত থেকে দেশে এলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয় না। ভারতে যাওয়ার সময় লাগে না স্বরাষ্ট্র মন্ত্রণায়ের অনুমতি।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার গত ২৬ এপ্রিল থেকে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। এতে বাংলাদেশিদের ভারত ভ্রমণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে জটিল রোগে আক্রান্তরা বিপাকে পড়েন। চিকিৎসা করাতে না পেরে অনেক রোগী যন্ত্রণায় ভুগতে থাকেন। একপর্যায়ে দুই মাস পর মানবিক দিক বিবেচনায় চিকিৎসাসেবা প্রত্যাশীদের শর্তসাপেক্ষে ভারত ভ্রমণের সুযোগ দেয় সরকার ভারত সরকারও ইতিবাচক সাড়া দিয়ে ভিসা দেয়।

পাসপোর্ট যাত্রী ঝুমুর বেগম বলেন, দেশে চিকিৎসাসেবা উন্নত না হওয়ায় করোনাকালীন সময়েও জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসার জন্য ভারতে যেতে হচ্ছে। দেশে চিকিৎসাসেবা উন্নত হলে ভারতে যাওয়ার দরকার হতো না। এতে যেমন খরচ কমতো তেমনি সময়ও বাঁচতো। দেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, বর্তমানে জটিল রোগে আক্রান্তরা ৭২ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ নিয়ে ভারতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশি যারা ভারত থেকে ফিরছেন, তারা ভারতে থাকা বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন। নিজ দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন না হলেও ভারতে বাংলাদেশি দূতাবাস থেকে আনতে হয়।

তিনি আরও বলেন, গত চার মাসে ভারত থেকে দেশে ফিরেছেন সাত হাজার ৬৬১ জন বাংলাদেশি। এ সময়ের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় মিলে প্রায় পাঁচ হাজার ভারত গেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর