April 13, 2026, 11:00 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো দু’টি মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি:

mostbet

 

পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতে দুই দিনের ব্যবধানে ভেসে এসেছে ইরাবতি ও হ্যামব্যাক প্রাজাতির ৮ ফুট দৈর্ঘ্যের আরো দুটি মৃত ডলফিন। সোমবার দুপুর সাড়ে বারোটায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে ডলফিনটি দুটিকে মাটিচাপা দিয়ে দেয়া হয়। এর আগে গত ৭ আগষ্ট ভারতের গঙ্গা নদীর একটি মৃত ডলফিন ভেসে ওঠে।

স্থানীয়রা জানান, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে। এর আগে শনিবার সন্ধ্যায় জোয়ারে একটি ডলফিনটি ভেসে এসে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকের খাজুরা এলাকায় আটকা পড়ে। মৃত ডলফিন দুটির পিঠের দিকটা মেটে এবং নিচের দিকটা সাদা-গোলাপি রঙয়ের। এর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া মুখ রক্তাক্ত ছিল এবং মুখে জালের ছেড়া অংশ পেঁচানো রয়েছে। ডলফিন দুটি প্রায় ৮ ফুট লম্বা হবে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহকারি পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, স্থানীয় লোকজন ও ট্যুরিষ্ট পুলিশের লোকজন ডলফিন দুটিকে মাটিচাপা দিয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারনা করা হচ্ছে। বন্য প্রানী আইনে জটিলতা থাকায় ডলফিন দুটিকে পোষ্টমর্টেম কিংবা সংরক্ষন সম্ভব হয়নি। তাই স্থানীয়দের মাটিচাপা দিতে বলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর