April 7, 2026, 2:27 pm

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নবীগঞ্জে ৫হাজার টাকার জেরে ভাইকে খুন!

বুলবুল আহমদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ
হায়রে টাকা! আজকাল টাকার কারণে আপন ভাই ভাইকে মারতে একটুও দিধাবোধ করেনা! দেশটা যেন মগের মুল্লুক হয়ে গেছে। এমনই এক ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে নবীগঞ্জের ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের মৃত গিরিন্দ্র দাশের পুত্র গপেন দাশ (৩৪) তার আপন ভাইকে মাত্র ৫ হাজার টাকার জন্য তার বড় দাদা গৌরাঙ্গ দাশকে খুন করেছে বলে জানাগেছে। এ ঘটনায় এখনও অভিযুক্তকে আটক করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ জুলাই) সকাল অনুমান ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। দুই ভাইয়ের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংর্ঘষ সৃষ্টির সূত্রপাত ঘটে। উত্তেজিত অবস্থায় তার বড় দাদা ছোট ভাইকে একটা চড় মারায় ছোট ভাই রাগান্তিত হয়ে ধাক্কা মারে তার বড় দাদাকে মাটিতে পেলে দেয়। মাঠিতে পড়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে আশংখজনক অবস্থায় আশেপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্বার করি। এবং প্রাথমিক ভাবে থানায় রিপোর্ট করার পর নিহত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা এখনও ঘাতককে আটক করতে পারিনি। তাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে। পরর্বতীতে আপনাদের বিস্তারিত জানাবে।
Share Button

     এ জাতীয় আরো খবর