April 10, 2026, 3:50 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

চরফ্যাশনে মেঘনার তীরে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

মোঃ রাকিব হোসেন,স্টাফ রিপোর্টারঃ
ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে চরফ্যাশন থানা পুলিশ মেঘনা নদীর তীর থেকে লাশ দুটি উদ্ধার করে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানান, বেতুয়ার লঞ্চঘাট এলাকার প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে দুই ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। চরফ্যাশন থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এখন পর্যন্ত দুই লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ দুটির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।
প্রত্যক্ষদর্শী পর্যটক আরিফিন রাহাত জানান, সন্ধ্যার আগে বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে গিয়ে মেঘনা নদীর তীরে হাঁটার সময় প্রথমে একটি ভাসমান লাশ দেখতে পাই। পুলিশে খবর দিলে তারা আরও একটি লাশ দেখতে পান।
চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, একটি ভাসমান লাশের খবর পেয়ে ওই স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের অনুমান বয়স নির্ধারণ করা গেলেও নাম পরিচয় জানা যায়নি।
লাশ দুটি কোনো জেলের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিচয় সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি ভোলা মর্গে পাঠানো হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর