April 7, 2026, 12:39 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রমেকে অক্সিজেন সিলিন্ডার চুরির চেষ্টায় ড্রাইভার সহ হেল্পার আটক

রংপুর ব্যুরো::

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর থেকে ভূয়া চালানের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ২৩ জুলাই বিকেলের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
ঘটনা স্থল থেকে তিনটি খালি ট্রাক আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

mostbet

ঘটনায় আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার ট্রাকচালক, সাইফুল ইসলাম (৩৫), আশিক রায় (২৮), হাবিল (২৮), সাঈদ হাসান (২৭), জহুরুল ইসলাম (৪৩) এবং সুজন হোসেন (২৯) সকলের বাড়ি দিনাজপুর জেলায়।
রংপুর মেডিকেলের কর্মচারী সূত্রে জানা যায়, দুপুরে ঢাকার মহাখালিতে স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় স্টোর রুমে অক্সিজেন সিলিন্ডার নেয়ার জন্য তিনটি ট্রাক রংপুর মেডিকেলে আসে পরে অফিসে জমা দেয়া চালানপত্র দেখে সন্দেহ হলে স্টোরকিপার মেডিকেল প্রশাসনকে বিষয়টি অবগত করেন। রংপুর মেডিকেল প্রশাসন কেন্দ্রীয় স্টোরে যোগাযোগ করে নিশ্চিত হয় তারা সিলিন্ডার ঢাকায় নেয়ার কোন চিঠি বা নির্দেশনা দেননি। এরপর ট্রাকের চালকসহ ছয়জনকে আটকে রেখে পুলিশে খবর দেন হাসপাতালের কর্মচারিরা। পরে বিকালের দিকে মেডিকেল থেকে ৩টি ট্রাক জব্দ করে পুলিশ।
এ বিষয়ে জানার জন্য মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, রংপুর মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার চুরির বা পাচারের চেষ্টার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ট্রাক চালক ও হেলপারসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মূল বিষয়টি উদঘাটন হবে বলে আশা করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর