April 7, 2026, 2:05 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টমস হাউজ

ইয়ানূর রহমান :
ঈদের ছুটিতেও দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা
থাকবে। ফলে ঈদুল আজহার বন্ধের সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো
যাবে।

mostbet

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোকে
চিঠি পাঠিয়ে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরোপুরি না হলেও সীমিত
পরিসরে এসব অফিস খোলা রাখতে বলা হয়েছে।

আগামী বুধবার ঈদ উল আজহা। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটি। এই তিন
দিন আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা যাবে।

এ বিষয়ে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো.
আজিজুর রহমান বলেন,‘ দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনা ও
বাণিজ্যবান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যে অফিসগুলো
খোলা রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলেছে এনবিআর। আমরা এর
আলোকে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার ব্যবস্থা গ্রহণ করেছি। ঈদের
ছুটির মধ্যে অফিস খোলা থাকবে।’

দেশের চট্টগ্রাম বন্দর দিয়েই সিংহভাগ আমদানি রপ্তানি হয়। এরপরেই বেনাপোল
কাস্টমস হাউস দিয়ে বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই
দুটি কাস্টমস হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও
কাস্টমসও খোলা থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর