April 7, 2026, 11:20 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

যশোরে ট্রাক পিকআপ প্রাইভেট কার সংঘর্ষে নিহত ২

যশোর থেকে এনামুলহকঃ

যশোরে ট্রাক, পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোববার (১৮ জুলাই) সকালে যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় ঘটনাটি ঘটে।

mostbet

নিহতরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের মোংলা মন্ডলের ছেলে আব্দুল আলিম (৩৫) এবং গোয়ালহুদা গ্রামের মোসলেম মোল্যার ছেলে জহুরুল ইসলাম (৫২)। আর আহতদের মধ্যে দুজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত জহুরুলের ভাই সিহাব জানান, গরু কেনার জন্যে চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ জন ব্যাপারী একটি পিকআপে করে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি প্রাইভেট কার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজন নিহত এবং ৯ জন কমবেশি আহত হন।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শেখ মুজিবর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। এ ছাড়া আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর