March 24, 2026, 1:58 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রওশনকে জাপার চেয়ারম্যান ঘোষণা এরিকের

ডিটেকটিভ ডেস্কঃঃ

 

জাতীয় পার্টিতে গৃহবিবাদ যেন থামছেনই না। বুধবার বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশা সিদ্দিককে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করে এরিক এরশাদ। এতে বিবাদ আরও প্রকাশ্য রূপ নেয়।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর কয়েকবার ভাঙ্গনের মুখে পড়ে দল। যা দেবর ভাবির দ্বন্দ্বেও রুপ নেয়। তবে সব সামলে সবশেষ কাউন্সিলের মাধ্যমে দলের চেয়ারম্যানের দায়িত্ব পান এরশাদের ছোটভাই জিএম কাদের। এরপরও থামেনি গৃহবিবাদ। আলোচনায় আসেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

এদিকে জি এম কাদের বলেছেন, কে কাকে কী ঘোষণা দিয়েছে জানি না এবং তা গ্রহণও করি না।

এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এরশাদের সাবেক সহধর্মিণী বিদিশা সিদ্দিক ও এরশাদের আরেক পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদকে কো-চেয়ারম্যান ঘোষণা করে এরশাদপুত্র এরিক এরশাদ।

এসময এরিক এরশাদ বলেন, আমার বাবা যখন অসুস্থ ছিলেন, তখন আমার চাচা জি এম কাদের রাতের আঁধারে বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।

এদিকে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু:স্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে জি এম কাদের বলেন, একজন ব্যক্তি একসাথে দুটি দল করতে পারেন না।

জি এম কাদের আরো বলেন, চাইলে যে কেউ নতুন দল করতে পারে, এতে আমাদের আপত্তি নেই। এতে পার্টিতে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারবে বলে মনে হয় না। আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না।

এর আগে গত ৩৫ বছরে জাতীয় পার্টি চারবার ভাঙনের শিকার হয়।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর