April 7, 2026, 8:02 am

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

গাইবান্ধায় ছেলের হাতে মা খুন!

শাকির হায়দার, গাইবান্ধা প্রতিনিধিঃঃ
গত ১৩ জুলাই মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর বোয়ালী ইউনিয়নের নরশৎপুর গ্রামে নিজ বাড়ির সামনে থেকে র‍্যাব ১৩  সিপিসি-৩ (গাইবান্ধা) গোপন সংবাদের ভিত্তিতে নিজ মাতা হত্যা মামলার এজহারভূক্ত প্রধান আসামী সাজ্জাদুল হক শাওন(২৯)কে গ্রেফতার করেছে।
শাওনের পিতা পুলিশ কর্মকর্তা মোঃ আঃ সাদেক গতকাল ১৩ই জুলাই তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ৩০২ ধারায়  একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১১।
র‍্যাবের জিজ্ঞাসাবাদে শাওন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে জানায়, সে দীর্ঘদিন থেকে মাদকসেবন করে আসছে এবং মাদকের টাকার জন‍্য প্রায়ই বাড়িতে মারপিট ও ভাংচুর করে। গত ১২ই জুলাই সোমবার সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় মাত্র ৫০ টাকার জন্য তার মা খাদিজা বেগমকে নিষ্ঠুর ভাবে নাকে ও মুখে আঘাত করে এবং অনবরত বুকে লাথি মেরে মারাত্বক জখম করে। ঐ অবস্থায় স্হানীয়দের সহযোগিতায় খাদিজা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আসামী শাওনকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর