ফিরোজ আলম (রাজশাহী) মোহনপুর প্রতিনিধিঃঃ
রাজশাহীর পুঠিয়ায় আতিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) রাতে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া (কারিগরপাড়া) গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে পাটক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ পাওয়া গেয়েছে। নিহত আতিয়া বেগম ওই গ্রামের মৃত: আতাহার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলে ছাগল চরাতে বের হন আতিয়া বেগম। সন্ধ্যায় ছাগল বাড়িতে ফিরে আসলেও তিনি ফেরেন নি। তাই পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা তাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পরে কারিগরপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশের একটি পাটক্ষেতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এবং চিৎকার করতে শুরু করেন। ঘটনাস্থলে আতিয়ার ছেলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন।
এছাড়াও তার একটি হাত ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।
এ ঘটনার বিষয়টি নিশ্চত করার জন্য সময় বিকাল ৬.২০ ঘটিকায় মোবাইল ফোনে যেগাযোগ করে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এই প্রতিবেদককে জানান,
এ হত্যাকাণ্ডটি কে বা কাহারা ঘটিয়েছেন সেটা সুনিদৃষ্ট জানা যায়নি, তবে এটা দুর্বৃত্তর কাজ।
লাশ ময়না তদন্তের জন্য আজ বুধবার রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সংক্রান্ত কাউকে গেফতার করা হয়নি।
এ বিষয়ে অঙ্গাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে, আসামী গেফতারে’র জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।